Current date Jul 23, 2026
বাংলাদেশ

একরাম হত্যা মামলার রায় মঙ্গলবার

URL copied
Share URL copied

ফেনী প্রতিনিধি : ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার। সকালে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক মামলাটির রায় ঘোষণা করার কথা রয়েছে।

আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, ইতিমধ্যে মামলার ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, সাফাই সাক্ষ্য, আসামি পরীক্ষা, উভয় পক্ষে যুক্তিতর্কসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন শুধু রায় ঘোষণার অপেক্ষা। তিনি ইতিপূর্বে আদালতে মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।

প্রসঙ্গত, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধূনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয়। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হন।

বর্তমানে ৩৫ জন কারাগারে ও বাকিরা পলাতক। ১০ জন আসামি জামিন পাওয়ার পর পলাতক থাকেন। ১১ আসামি এখনো পুরোপুরি অধরা। একরামের মৃত্যুর পর তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...