Current date Sep 6, 2026
Lead Newsআইন-আদালতবাংলাদেশ

একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : একরাম হত্যা মামলার রায়ে ৩৯ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলায় ১৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ফেনী জেলা দায়রা জজ আমিনুল হক আজ মঙ্গলবার বিকেলে রায় ঘোষণা করেন।

মামলাটির প্রধান আসামি ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ও ফেনী পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারকে খালাস দেওয়া হয়েছে।

অপরদিকে, ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলও রয়েছেন।

পিপি অ্যাড. হাফেজ আহাম্মেদ আদালত সূত্রের বরাত দিয়ে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধূনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয়। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হন।

বর্তমানে ৩৫ জন কারাগারে ও বাকিরা পলাতক। ১০ জন আসামি জামিন পাওয়ার পর পলাতক থাকেন। ১১ আসামি এখনো পুরোপুরি অধরা। একরামের মৃত্যুর পর তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...