Current date Sep 7, 2026
খেলা

একসাথে দুইজনকে বিয়ে করছেন ব্রাজিলের রোনালদিনহো!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো এবার একসাথে নিজের দুই প্রেমিকাকে বিয়ে করবেন। এ বছরের আগস্টের দিকে প্রিসিলা কোয়েলহো ও বেয়াত্রিজ সাউজা নামের নিজের দুই প্রেমিকাকে বিয়ে করবেন তিনি। ২০১৬ সাল থেকে বেয়াত্রিজের সাথে প্রেম শুরু করলেও প্রিসিলার সাথে আরও আগে থেকেই গভীর সম্পর্ক রয়েছে রোনালদিনহোর।

যদিও একসাথে দুই নারীকে বিয়ে করার ঘটনা আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে অহরহ ঘটছে। তবে তা নিয়ে কারো উৎসাহ না থাকলেও ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদিনহোর মতো তারকা যখন এ কাজ করতে যাচ্ছেন, তখন সেটা তো বিশ্বকাপের এই সময়ে ফুটবল প্রেমীদের মাঝে আলোড়ন জাগাবেই!

ব্রাজিলের জাতীয় দল থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন রোনালদিনহো। ২০১৫ সাল থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেননি বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা। ব্রাজিলের জার্সিতে ১০১টি ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন রোনালদিনহো।

জানা যায়, রোনালদিনহো তার দুই প্রেমিকার জন্য দৈনিক খরচ হিসেবে ১৫০০ পাউন্ড বরাদ্দ করে রেখেছেন। গত বছরের জানুয়ারিতে দুই প্রেমিকাকে একইরকম আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদিনহো। তার দেয়া বিয়ের প্রস্তাবে সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিলেন দুই প্রেমিকা। সম্প্রতি বিদেশে বেড়াতে গিয়ে দুই প্রেমিকার জন্য একইরকম পারফিউমও উপহার দেন তিনি। তবে রোনালদিনহোর এমন অদ্ভুত সিদ্ধান্তে ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তার বোন ডেইজি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...