Current date Sep 7, 2026
বাংলাদেশ

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান।

তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা ও ভোট কেন্দ্র প্রস্তুত করতে মাঠকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে মাঠকর্মীরা কমিশনকে যে প্রতিবেদন দেবে, সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...