Current date Sep 14, 2026
বাংলাদেশ

এক কারাগারেই সাঈদী-বাবরের ঈদ

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি গাজীপুর : একই কারাগারে ঈদ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। ঈদের দিন শনিবার সকালে কাশিমপুরে অন্য কারাবন্দিদের সঙ্গে নাস্তায় একই খাবার পায়েস ও মুড়ি খেয়েছেন তারা।

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদী এবং ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর রয়েছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ। এই কারাগারের বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা

তিনি জাগো নিউজকে বলেন, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী বাবর, জামায়াত নেতা সাঈদী, আওয়ামী লীগের এমপি আমানুর রহমান রানাসহ দেড় হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ঈদ উপলক্ষে এ কারাগারে গরীব ও দুঃস্থ বন্দিদের জন্য প্রায় ৪০০ নতুন লুঙ্গি দেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ময়মনসিংহের এমপি হান্নান মিয়াসহ ৩ হাজারের মত বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৪০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এখানে তিনটি পৃথক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা ঈদে ৩০০ মত গরীব বন্দিদের লুঙ্গি দিয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাহজাহান মিয়া জানান, এই কারাগারের দুই হাজার ৩০০ জন বন্দির মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ শতাধিক। সেখানে বন্দির জন্য দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলম জানান, তার কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন। তবে সেখানে ফাঁসির কোনো আসামি নেই।

গাজীপুরে ওই চারটি কারাগারের বন্দিদেরই সকালের নাস্তায় পায়েস ও মুড়ি, দুপুরে আলুর দম, রুইমাছ ভাজা, ডিম, সাদা ভাত, রাতে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, পান-সুপারী, কোমল পানীয় দেয়া হয়।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...