Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

এতিম শিশুদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ শিশুর হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুর হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি। দেশের বিভিন্ন জেলায় এসব এতিম শিশুদের বাড়ি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে দেওয়া ঈদ উপহার সামগ্রী এবারের ঈদে তাদের জীবনে একটা অন্য রকম আনন্দ জোগাবে। প্রধানমন্ত্রী হাত থেকে ঈদের উপহার পেয়ে আনন্দে আত্মহারা মমতাজ, সাফিয়া ও মারিয়ামসহ অন্য শিশুরা। তারা জানায়, জীবনেও ভাবতে পারেনি এমন মুহুর্ত আসবে তাদের জীবনে। সত্যিই ভাবতে অবাক লাগছে। কোনদিন তারা এ মুহূর্তের কথা ভুলবে না।

এসব এতিম শিশু দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে এসব শিশুদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন। শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও শেখ জামিল যুব প্রশিক্ষণ কেন্দ্রের মোট ৩০০ এতিম ও দুস্থ শিশুকে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...