Current date Sep 17, 2026
বাংলাদেশ

এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশ ভালো করেছেন। পাসের হারের দিক দিয়ে মেয়েরা কয়েক বছর ধরেই ভালো করছেন। কিন্তু এবার তাঁরা ব্যবধান আরও বাড়িয়েছেন। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। অবশ্য ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে আছেন।

আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ। এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

১০ বোর্ডের অধীনে মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৫৮১ জন এবং ছাত্রী ১৩ হাজার ৬৮১ জন। অর্থাৎ এখানে ছাত্ররা এগিয়ে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েরা আরও বেশি ভালো করেছেন। এইচএসসিতে গড় পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ১৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬০ দশমিক ৯৯ শতাংশ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...