Current date Oct 29, 2026
বিনোদন

এবার উপস্থাপক ইমরান

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : উপস্থাপক হিসেবে নিজের নাম লেখালেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। তবে কোন টিভি অনুষ্ঠান দিয়ে নয়, শুরুটা হচ্ছে একটি রেডিও শো দিয়ে।

‘ইমরানস লাইভ’ নামের এই অনুষ্ঠানে গান আর আড্ডার পাশাপাশি থাকছে ‘মিট উইথ ইমরান’ নামের একটি সেগমেন্ট। যেখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজে অংশ নিয়ে বিজয়ী শ্রোতা পাবেন ইমরানের সঙ্গে সরাসরি অনএয়ারে আড্ডা দেওয়ার সুযোগ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকছেন রেডিও টুডের প্রধান প্রযোজক ফখরুল হক শাওন। সম্প্রতি রেডিও টুডে কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে ইমরানের একটি চুক্তি হয়।

জানা যায়, আগামী ৪ মে থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ১১টা থেকে সরাসরি প্রচার হবে। অনুষ্ঠানটি একই সময়ে ফেসবুক লাইভেও দেখা যাবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...