Current date Sep 11, 2026
বিশ্ব

এবার চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

তাজিকিস্তানে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন ও তাজিকিস্তান সীমান্ত এলাকা। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৭ মিনিট) সৃষ্টি হওয়া এ কম্পনের মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়, শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে জিনজিয়াং প্রদেশের খাসগার এবং অর্টাক্স অঞ্চলে।

ভূমিকম্পের ফলে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত হওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের ১০টি শহর। শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। ভয়াবহ ওই ভূমিকম্পের পর এসব শহরে জরুরি অবস্থা জারি করা হয়।

গত ৬ ফেব্রুয়ারির ভোরের দিকে ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। কয়েক হাজার ভবন ধসে পড়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে বহু মানুষের।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...