Current date Sep 7, 2026
বাংলাদেশ

এবার বগুড়ায় শিশুর হাত কেড়ে নিলো বাস

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : এবার বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় ৮ বছরের শিশু সুমি খাতুনের বাম হাত ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার বিকেলে শেরপুর উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস সুমি খাতুনকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সুমির বাম হাত ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে শেরপুর থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ৮ বছরের শিশু সুমিকে আহত অবস্থায় ভর্তি করা হয়। সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আপাতত চিকিৎসাধীন। আহত সুমির পরিবারের সদস্যদের সংবাদ দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা কিংবা ঘাতক বাসের সন্ধান পায়নি পুলিশ।

প্রসঙ্গত, এর আগে রাজধানীর কাওরান বাজারে দুই বাসের সংঘর্ষে হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাজীবের মৃত্যু হয়। এর মধ্যে গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় বাস শ্রমিক হৃদয় মিনারের (৩০)।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...