Current date Nov 10, 2026
বাংলাদেশ

এবার বেপরোয়া ট্রাকের ধাক্কায় হাত হারালেন পরিবহন শ্রমিক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিনিধি : এবার গোপালগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় হৃদয় শেখ (৩০) নামে এক পরিবহন শ্রমিকের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেতগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়া হৃদয় শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রবিউল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় শেখ টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসের পেছনের ডান পাশের সিটে বসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকা আসছিলেন। এসময় বাসটি সদর উপজেলার বেতগ্রাম নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের পিছনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাস যাত্রী হৃদয় শেখের ডান হাতটি বাসের জানালার বাইরে থাকায় শরীর থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে সড়কের ওপর পড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত হৃদয় শেখকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনালের হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনরুল ইসলাম জানান, শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়া হৃদয় শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।

এছাড়া এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এর আগে, গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের টক্করে ঢাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেনের (২১) হাত কাটা পড়ে। ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে না ফেরার দেশে চলে যান তিনি।

এছাড়া, গত ১১ এপ্রিল (বুধবার) রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে বেপরোয়া বাসের চাপায় এক নারীর ডান পা থেঁতলে যায়।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...