Current date Oct 25, 2026
বিশ্ব

এবার বোমাতঙ্কে এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রা বাতিল!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। বোমা আতঙ্কে বিমানটির যাত্রা বাতিল করা হয় বলে জানা গেছে। দুইশ ৪৮ জন যাত্রী নিয়ে বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে নয়াদিল্লি বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল বিমানটির।

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার কল সেন্টারে টেলিফোনে এক ব্যক্তি জানায়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। এর পরপরই বিমান থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তল্লাশি চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চলার পর বিমানটিকে দিল্লির ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা করে রাখা হয়েছে।

এসময় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, ওই ফ্লাইটের যাত্রীদের অন্য একটি ফ্লাইটে কলকাতা নেওয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...