Current date Jul 23, 2026
খেলা

এবার মিশন টি-টোয়েন্টি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজে চরম হতাশার পর ওয়ানডেতে দারুণ সাফল্য। প্রায় এক দশক পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে এই দারুণ সাফল্যের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয় দলের মুখোমুখি হচ্ছে সাকিব-তামিমরা। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সেন্ট কিটসে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ বসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ৪ ও ৫ আগস্ট হবে এ ম্যাচ দুটি। দুটি ম্যাচই শুরু হবে সকাল ৬টায়।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও সাফল্যে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ব্যাপারে তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা যে দারুণ ক্রিকেট খেলেছি, আশা করছি টি-টোয়েন্টিতেও সে ধারাবাহিকতা ধরে রাখতে পারব। খেলোয়াড়রা বেশ উজ্জীবিত। তারা নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে সাফল্য আসবে। আমার বিশ্বাস, সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

অবশ্য টি-টোয়েন্টিতে রেকর্ড ওয়েস্ট ইন্ডিজেরই পক্ষে। এখন পর্যন্ত দুই দল ছয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে তিনটি এবং বাংলাদেশ দুটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচে কোন দল সাফল্য পায়, সেটাই এখন দেখার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...