Current date Sep 7, 2026
খেলা

এবার লর্ডসে বিদায় বললেন আফ্রিদি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : লর্ডসে প্রদর্শনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বিশ্ব একাদশ। তামিম ইকবাল বিশ্ব একাদশের হয়ে খেললেও সুবিধা করতে পারেননি।
‘শেষ হইয়াও হইল না শেষ’—শহীদ আফ্রিদিকে দেখলে কবিগুরুর এই চরণ মনে পড়বেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে একাধিকবার অবসর নিয়েও আবার ফিরে এসেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। কিন্তু এরপরই ঘোষণা দেন, লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলার। কাল এই ম্যাচটা খেলে আরও একবার থামার ঘোষণা দিলেন আফ্রিদি এবং জানিয়ে দিলেন এটাই চূড়ান্ত।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যাঙ্গুইলা ও ডমিনিকায় গত বছর হ্যারিকেনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্রিকেট স্টেডিয়াম।লক্ষ্যে লর্ডসে এই প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলার কথা থাকলেও খেলেছেন শুধু তামিম। তবে ভালো করতে পারেননি।

আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৯ রান তোলা ক্যারিবীয়দের বিপক্ষে বিশ্ব একাদশকে বাজে শুরু এনে দেন তামিম। দ্বিতীয় ওভারে আউট হওয়ার আগে ৮ বলে করেন ২ রান। তাঁর দলও ১২৭ রানে গুটিয়ে যাওয়ায় ৭২ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ বলে ৫৮ রান করেন এভিন লুইস। ২২ বলে ৪৪ রান মারলন স্যামুয়েলসের। বিশ্ব একাদশের হয়ে ৬১ রান করেন থিসারা পেরেরা।

বিশ্ব একাদশের নেতৃত্বে ছিলেন আফ্রিদি। মাঠের মধ্যে দাঁড়িয়ে ধারাভাষ্য দিয়ে চমক সৃষ্টি করা নাসের হুসেইন আফ্রিদিকে জিজ্ঞেস করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফেরার ইচ্ছা আছে কি না? ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কাঁধে বাঁম হাত রেখে আফ্রিদির জবাব, ‘না, এটাই চূড়ান্ত। আমার চোটের অবস্থা তো দেখতেই পাচ্ছ।’

বিশ্ব একাদশ সতীর্থদের কাছ থেকে সম্মানসূচক ‘গার্ড অব অনার’ পেয়েছেন ৩৮ বছর বয়সী আফ্রিদি। এই সম্মান পেয়ে আফ্রিদির প্রতিক্রিয়া, ‘এটা এমনকিছু যা আমি কখনো ভুলতে পারব না। হোম অব ক্রিকেটে (লর্ডস) এটা পাওয়া আমার জন্য বিশাল ব্যাপার।’ হ্যারিকেনে ক্ষতিগ্রস্তদের জন্য আফ্রিদি তাঁর নিজের ফাউন্ডেশন থেকে ২০ হাজার ডলার দিয়েছেন। তাছাড়া দুই দলের ক্রিকেটারই তাঁদের ম্যাচ ফি দান করে দিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...