Current date Sep 7, 2026
বিনোদন

এবার শাকিব-বুবলী জুটির ‘কমান্ডার’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : আরও একটি নতুন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির এ সময়ের তারকা জুটি শাকিব খান ও বুবলী। নাম কমান্ডার। গত মঙ্গলবার রাতে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সেলিম খান।

কমান্ডার ছবির প্রযোজক বলেন, ‘শাকিব ও বুবলী দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন। আমার ইচ্ছা শাকিব খান ও বুবলীকে নিয়ে বছরে তিনটি করে ছবি করব।’

নতুন ছবিতে কাজের বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব ও বুবলীও। কলকাতার ভেঙ্কটেশ প্রযোজিত মাস্ক ছবির শুটিং শেষ করতে গতকাল বুধবার বিকেলে দেশ ছেড়েছেন শাকিব খান। যাওয়ার আগে এই নায়ক বলেন, ‘কমান্ডার ছবিতে কাজ করব। চুক্তিবদ্ধ হয়েছি।’ বুবলী জানান, এটি হবে শাকিব খানের সঙ্গে তাঁর নবম ছবি। ঢালিউডের এই অভিনেত্রী বলেন, ‘আমার আর শাকিব খানের জুটি দর্শক গ্রহণ করেছেন। সবার ভালোবাসা নিয়ে আরও বেশি বেশি কাজ করতে চাই।’

কমান্ডার পরিচালনা করবেন শাহিন সুমন। শাকিবকে নিয়ে এটি হবে এই পরিচালকের ২১ তম ছবি। পরিচালক বলেন, ‘চিত্রনাট্য প্রস্তুত। শিল্পী-কলাকুশলীও মোটামুটি ঠিকঠাক। আশা করছি ঈদের পরপরই শুটিং শুরু করতে পারব।’ ছবিতে আরও অভিনয় করবেন মৌসুমী, অমিত হাসান, শিবা সানু, সুব্রত প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...