Current date Sep 6, 2026
বিনোদন

এবার সম্পর্ক নয়, টাকার জন্য আলোচনায় মালাইকা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। পূর্ব শর্ত অনুযায়ী, আয়োজকরা সকল ব্যবস্থাও করে ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সেই ফ্যাশন ইভেন্টে যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন মালাইকা অরোরা। যা নিয়ে বেশ কিছুটা হইচইও শুরু হয়।

জানা যায়, গত রবিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি ফ্যাশন ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার। কথা ছিল, ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সেই ইভেন্টে থাকবেন মালাইকা। তবে সেই ইভেন্টে হাজির হওয়ার আগে সকল প্রাপ্য মালাইকাকে মিটিয়ে দেওয়ার কথা ছিল আয়োজকদের। কিন্তু কথা অনুযায়ী কাজ হয়নি।

বিষয়টির আঁচ পেয়েই অস্ট্রেলিয়ার সেই ইভেন্টে যেতে বেঁকে বসেন মালাইকা। তিনি অস্ট্রেলিয়ায় যাবেন বলে বিমানেও চড়েননি। ফলে ভিক্টোরিয়ার সেই ফ্যাশন শো বাতিল করে দেওয়া হয়। এ বিষয়ে আয়োজকদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, বেশ কিছু কারণে সেই শো বাতিল করা হয়েছে। পরে আবার শো-এর আয়োজন করা হবে।

অন্যদিকে মালাইকা অরোরাও বিষয়টিকে অস্বীকার করেননি। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝির জন্য শো বাতিল করা হয়েছে। পরে আবার সময় সুযোগ বুঝে শো-এর আয়োজন করা হবে বলেও মালাইকার মুখে শোনা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...