Current date Sep 6, 2026
বিশ্ব

এবার সিরীয় যুদ্ধে তুর্কি নারী!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আফরিন যুদ্ধে তুরস্ক তার অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন অলিভব্রাঞ্চ’। আর এই অভিযানে দেশটির নারী সদস্যরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে। সংবাদসংস্থা ডেইলি সাবাহ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সিরিয়ার আফরিনে তুর্কি নারী যোদ্ধারা সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করছেন। সেখানে মোতায়েনকৃত সেনা ইউটিনগুলোর সার্বিক দেখাশুনার দ্বায়িত্বও পালন করছেন এইসব তুর্কি নারী।

‘অপারেশন অলিভব্রাঞ্চ’-এ অংশ নেওয়া এসব নারী যোদ্ধার অনেকেই এর আগে ‘অপারশেন ইউফ্রেটিস শেল্ড’ এ অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তাদের সঙ্গে এবার কয়েকজন নতুন নারী যোদ্ধা অংশ নিচ্ছেন।

তুর্কি নারী দিলেক আয়ান ‘অপারেশন অলিভব্রাঞ্চ’ নামের অভিযানে আর্টিলারি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। হোয়েতজার নামের এক ধরণের অস্ত্র ব্যবহারের দায়িত্বে রয়েছেন তিনি। ওই অস্ত্র দিয়ে ৪০ কিলোমিটারের অভ্যন্তরের যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। সূত্র: ডেইলি সাবাহ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...