Current date Sep 7, 2026
বিনোদন

এবার ৫ দৃষ্টিপ্রতিবন্ধীকে চাকরি দিচ্ছেন অনন্ত জলিল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : এবার পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধীকে নিজের প্রতিষ্ঠানে চাকরি দেবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’ অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি। রাজধানীর বিএফডিসির একটি ফ্লোরে আয়োজিত ‘যুক্তির আলোয় দেখি’ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনন্ত জলিল।

এর আগে নিজের জন্মদিনে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের দুই ভাইয়ের লেখাপড়া, ভরণপোষণের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন এবং দেশে ফিরে তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় সফল এ ব্যবসায়ী ও প্রযোজক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের যে জ্ঞান, বুদ্ধি, মেধা রয়েছে, তা অনেক স্বাভাবিক মানুষের নেই। সব সীমাবদ্ধতা কাটিয়ে উন্নয়নের মূলধারায় দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের কথা মন দিয়ে শোনেন অনন্ত জলিল। তখনই তিনি ঘোষণা দেন পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে নিজের প্রতিষ্ঠানে চাকরি দেবেন। তার এ ঘোষণা শুনে এফডিসিতে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী জানান, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা সুযোগ পেলে তারাও নিজেদের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম। তাই সমাজহিতৈষীদের এগিয়ে আসা জরুরি।

জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’ আয়োজনে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী বিতর্কে অংশ নিচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...