Current date Oct 1, 2026
Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস-মীমাংসা হয়েছে। তাদের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়। মামলার বাদী নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানিয়ে আসামিদের জামিনে আপত্তি না থাকার কথা জানান।

মামলাটি দায়েরের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

পরে পুলিশের পাশাপাশি সিআইডির সহায়তায় দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষে কয়েকটি চিরকুট পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়েব্যবসা পর্যালোচনা সভা চট্টগ্রাম পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

বাংলাদেশ

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ।প্রতি বছরের মতো এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ৫...

Lead Newsআইন-আদালত

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে দেওয়া আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত...