Current date Sep 7, 2026
খেলা

এমবাপেও ‘অভিনয়’ করলেন!

URL copied
Share URL copied

রাশিয়া বিশ্বকাপে ফাউল হলেই এখন দর্শকেরা সন্দেহের দৃষ্টিতে তাকায়। আসলেই এটা ফাউল তো? নাকি খেলোয়াড় অভিনয় করছেন? বলা বাহুল্য যে, সকলের মনে এই সন্দেহের উদ্রেক ঘটিয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। যিনি এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন। গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে নেইমারের কাণ্ডের রেশ দেখা গেল আজ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে।

নিঝনী নভগোরেডে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর উরুগুয়ে। ফ্রান্সের দুর্দান্ত গতিময় ফুটবলের সামনে পাত্তাই পায়নি এডিনসন কাভানিকে ছাড়া খেলতে নামা উরুগুয়ে। হেরেছে ২-০ গোলে। অস্কার তাবারেসের পুরো পরিকল্পনা ছিল আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করা কিলিয়ান এমবাপেকে নিয়ে। তাই ম্যাচের শুরু থেকেই এই পিএসজি তারকাকে আটকে রাখে উরুগুয়ের ডিফেন্ডাররা।

১৯ বছর বয়সী এমবাপের পায়ে বল যাওয়া মানেই চার-পাঁচজন মিলে তাকে ঘিরে ফেলা হবে। শেষ পর্যন্ত মেজাজ ধরে রাখতে পারেননি এমবাপে। ক্রিস্তিয়ান রদ্রিগেসের হালকা ছোঁয়া লেগেছিল, তাতেই মাটিতে পড়ে গড়াগড়ি খেয়ে মারাত্মক চোটের ভান করেন তিনি। এতে ক্ষেপে যায় তার সতীর্থরা। লেগে যায় হাতাহাতি। রেফারি অনেক কষ্টে এই হাতাহাতি থামিয়ে এমবাপে-গ্রিজমানকে হলুদ কার্ড দেখিয়ে দেন।

এমবাপের এই কাণ্ড দেখার পর অনেকে বলছেন, তার ঘাড়ে নেইমারের ভুত চেপেছে। পিএসজিতে দুজনে তো একসঙ্গেই খেলেন। তাছাড়া ইদানিং রিয়াল মাদ্রিদও এই দুজনকে একসঙ্গেই কিনতে চাচ্ছে। যদিও নেইমার কিংবা এমবাপে রেফারিকে বোকা বানাতে পারেননি। এমবাপে তো পরীক্ষায় পাস করে গেলেন, নেইমারের পরীক্ষা রাত ১২টায়। জিতলেই ১০ জুলাই সেমিতে মুখোমুখি হবেন দুই তরুণ সুপারস্টার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...