Current date Sep 6, 2026
শিক্ষা

এশিয়ার সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই ঢাবি-বুয়েট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত র‌্যাংকিংয়ে এশিয়া মহাদেশের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ওয়েবসাইটে ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৪’ প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। এশিয়ার ৩১ দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‌্যাংকিং করা হয়েছে। তাতে এমন চিত্র দেখা গেছে।

প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী— বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০তম অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান আরও পেছনে। তালিকায় ঢাবির অবস্থান ৪০১-৫০০ এর মধ্যে। আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে ৩৫১-৪০০ এর মধ্যে। একই অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

গত বছর এ তালিকায় ১৮৬তম স্থানে অবস্থানে ছিল ঢাবি। আর ১৯২তম স্থান অর্জন করেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। কিন্তু এবার ঢাবি ও নর্থ সাউথের র‌্যাংকিংয়ে পতন হয়েছে।

অন্যদিকে র‌্যাংকিংয়ে পেছালেও এবার বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান হয়েছে, যা গতবার ছিল ১৫টি। ৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আর ৫০১-৬০০ এর মধ্যে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। তালিকায় আরও ১২টি বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও তাদের র‌্যাংকিং প্রকাশ করা হয়নি।

এবারের র‌্যাংকিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের পাঁচটি, হংকং ও সিঙ্গাপুরের দুটি করে এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...