Current date Sep 7, 2026
খেলা

এশিয়া কাপে সালমা বাহিনীর টানা তৃতীয় জয়

URL copied
Share URL copied

মালয়েশিয়া প্রতিনিধি: চলমান এসিসি ওমেন্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারানোর পর আজ বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সালমা বাহিনী।

মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে এ দিনে টসে জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ব্যাটিংয়ে নেমেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করতে সক্ষম হন থাইল্যান্ডের নারীরা। জবাবে ৯ উইকেট হাতে রেখেই সেই রান টপকে যান বাংলাদেশের নারীরা।

বৃহস্পতিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় থাইল্যান্ড। দলের তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে মাত্র ৬০ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।

৪ ওভারে মাত্র ৬ রানে দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। এছাড়া ১৯ বল ডট করেছেন তিনি। টাইট এই বোলিংয়ের জন্য ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন তিনি।

এছাড়া নাহিদা আকতার ১০ রানে ২ উইকেট পেয়েছেন। এদিকে, জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ একটি করে উইকেট দখল করেন।

৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রান ও ব্যক্তিগত ৮ রানে ওপেনার শামীমা সুলতানা বিদায় নেন। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান করে দলকে জেতান আয়শা রহমান ও নিগার সুলতানা। দু’জনেই ২৮ বল মোকাবেলা করে সমান ২৫ রান উপহার দিয়ে অপরাজিত থাকেন।

এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর পাকিস্তান ও ভারতকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশের নারীরা আজ থাইল্যান্ডকেও উড়িয়ে দিয়েছে।

৯ জুন স্বাগতিক মালেশিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী দল। এ ম্যাচ জিতলেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে সালমা বাহিনীর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...