Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

এসএসসি জুনে, এইচএসসি আগস্টে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষা আগামী জুনের মাঝামাঝি এবং এইচএসসি-সমমান পরীক্ষা আগস্টের মাঝামাঝি আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর (২০২২) এসএসসি তিনটি ও এইচএসসিতে দুটি বিষয়ের পরীক্ষা থাকছে না। এছাড়া বিজ্ঞান বিভোগে ৪৫ নম্বর এবং বাণিজ্য ও মানবিকে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সময় ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের জরুরি এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, চলতি বছরেও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা থাকছে না। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসিতে আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং এইচএসসিতে আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে ১০ করে ৩০ নম্বরের উত্তর দিতে হবে। এছাড়া নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে ১৫টির, মোট নম্বর ১৫।

মানবিক ও বাণিজ্য বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ১১টি সৃজনশীল প্রশ্নের ৪টির উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ করে অর্থাৎ ৪০ নম্বরের উত্তর দিতে হবে। এছাড়া ১৫ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। শুরুতে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। সব মিলিয়ে পরীক্ষার সময় দুই ঘণ্টা করে নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোর্ড চেয়ারম্যান বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ নম্বর দেওয়া হবে। এমসিকিউ প্রশ্নে ১৫ নম্বর দেওয়া হবে। মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ নম্বর করে দেওয়া হবে। এমসিকিউতে ১৫ নম্বর থাকবে।

তিনি জানান, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পরীক্ষার্থীদের পুরো সিলেবাস পড়ানো সম্ভব হয়নি। এ অবস্থায় আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় বাদে অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...