Current date Nov 1, 2026
বিনোদন

ঐশ্বরিয়ার মেয়ে হবে ভারতের প্রধানমন্ত্রী!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের স্বনামধন্য বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্য ভারতের প্রধানমন্ত্রী হবে! এটা কীভাবে সম্ভব? কারণ তার বয়স তো মাত্র সাত।

‘ভারতের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে আরাধ্য’ সম্প্রতি ভারতের হায়দরাবাদের ডি জ্ঞানেশ্বর নামে এক জ্যোতিষী এই ভবিষ্যদ্বাণী করেছেন।

রোববার হায়দরাবাদে সংবাদ সম্মেলন করে বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যর ব্যাপারে নিজের এই ভবিষ্যদ্বাণীর কথা জানান ডি জ্ঞানেশ্বর।

এই জ্যোতিষীর মতে, এর জন্য আগে আরাধ্যর নাম পরিবর্তন করতে হবে। আরাধ্যর নতুন নাম রাখতে হবে রোহিনী।

জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে আরাধ্যর নাম পরিবর্তন করা হবে কি না, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি বচ্চন পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ডি জ্ঞানেশ্বর একজন নামী জ্যোতিষী। হায়দরাবাদ শহরে তার কার্যালয়। তার ভবিষ্যদ্বাণীর ব্যাপারে সাধারণ মানুষের নাকি আস্থা আছে। কারণ, এর আগে তিনি এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছেন, যা পরে বাস্তবে রূপ পেয়েছে। ফলে মানুষের বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে তার ওপর।

রোববারের সংবাদ সম্মেলনে ডি জ্ঞানেশ্বর দাবি করেন, চিরঞ্জীবী আর রজনীকান্ত যে রাজনৈতিকভাবে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হবেন, সে কথাও নাকি তখন তিনি বলেছিলেন।

সংবাদ সম্মেলনে ডি জ্ঞানেশ্বর আরও জানিয়েছেন, ২০১৯ সালের নির্বাচনে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি, আর আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। রজনীকান্ত হবেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী।

আন্তর্জাতিক কিছু ব্যাপারেও নিজের ভবিষ্যদ্বাণীর কথা জানান ডি জ্ঞানেশ্বর। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হবেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ হওয়ার কথা বলেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...