Current date Sep 7, 2026
রাজনীতি

ওবায়দুল কাদের অসুস্থ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চার দিন ধরে অসুস্থ্য। তিনি জ্বরে আক্রান্ত। এছাড়াও তার হাঁটুতে ব্যথা রয়েছে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চিকিৎসা নিয়েছেন। তবে তিনি সেখানে ভর্তি হননি। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজনেরা এ তথ্য জানান।

তারা জানান, গত শুক্রবার তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন।

ওইদিনই তিনি নোয়াখালী নিজ নির্বাচনী আসনে যান। সেখানে গণসংযোগ করেন। ওই সময়ে কয়েক দফায় বৃষ্টিতে ভিজেন। রোববার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বরের সঙ্গে হাটুসহ শরীরেও ব্যথা দেখা দেয়। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি নেন।

তার ঘনিষ্টজনেরা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তার হাঁটুতে স্প্রিন্টার বিদ্ধ হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে হাঁটুসহ পুরো শরীরে ব্যথা দেখা দেয়।

বুধবার জ্বর কিছুটা কমলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...