Current date Jul 3, 2026
বাংলাদেশ

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে ওমরাহ হজে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড উমরাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়।

একইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ যেসব এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী বহন করে তাদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। নতুন এই নির্দেশনা আগামী ১৭ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেট কারের সম্পূর্ণ সিট ব্যবহার করতে পারবেন। তবে হোটেলের ক্ষেত্রে প্রতি রুমে সর্বোচ্চ ২ জনের অবস্থান বলবৎ থাকবে। আগে যাত্রীরা বাস ও গাড়ির ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলাচল করতেন।

ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত (খোলা) স্থানে মাস্ক পড়া আর বাধ্যতামূলক থাকবে না (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক পড়তে হবে।

মক্কার মসজিদ আল-হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পড়তে হবে।

ওমরাহ, নামাজ, জিয়ারতের জন্য আগের মতোই ওমরাহ কোম্পানি থেকে তাসরিয়া বা তাওক্কালনা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসব জায়গায় যেতে পারবেন না।

এর আগে ১৭ মাস বন্ধ থাকার পর ১০ আগস্ট থেকে বাংলাদেশিদের ওমরাহ হজ পালনের সুযোগ দেয় সৌদি সরকার। তবে যাত্রীদের জন্য করোনার দুই ডোজ টিকা বাধ্যতামূলক করা হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...