Current date Sep 7, 2026
বিশ্ব

ওমানে ঘূর্ণিঝড় ‘মিকুনু’র আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ওমান উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিকুনু’। এর আগে ইয়েমেনে তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড়টি। এতে ইয়েমেন অন্তত ৭ ও ওমানে ১২ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর সালালাহর পশ্চিমে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মৌসুমি ঝড়ে পরিণত হয়েছে।

এদিকে ঝড়ের প্রভাবে সৃষ্ট বর্ষণে ওমানের দোফার এবং আল-উস্তা প্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে ভেসে গেছে অনেক যানবাহন। ধ্বংস হয়েছে অনেক স্থাপনা। অনেক স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয় সময় শনিবার মধ্যরাত পর্যন্ত সালালাহর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘণ্টায় ১৭০ কি.মি বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের কবল থেকে জানমাল রক্ষায় উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে আগেই নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ঘূর্ণিঝড় ‘মিকুনু’ ইয়েমেনের সোকোতরা উপকূলে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ এলাকাটিকে ‘ধ্বংসযজ্ঞ স্থান’ হিসেবে ঘোষণা করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...