Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর মিলাদে প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। এছাড়াও মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওয়াজেদ মিয়ার আত্মীয়স্বজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ এতে অংশ নেন। এ উপলক্ষে মরহুম ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...