Current date Sep 7, 2026
খেলা

ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মাশরাফি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দেশী-বিদেশি গণমাধ্যমে গত কয়েকদিন ধরেই বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করতে পারেন মাশরাফি বিন মর্তুজা। কেন না গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহধর্মীণি সুমনা হক। যার কারণে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনদিন।

স্ত্রীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত সময় পার করায় এক সপ্তাহ ধরে অনুশীলন করতে পারেননি মাশরাফি। স্ত্রীর অসুস্থতার কারণে কথা উঠেছিল এই সফরে হয়তো যাওয়া হচ্ছে না ওয়ানডে অধিনায়কের। তবে মাশরাফির পারিবারিক সূত্র গত সপ্তাহে আরটিভি অনলাইনকে নিশ্চিত করে ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মাশরাফি।

অ্যাপোলোতে চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ হয়ে উঠছেন মাশরাফির সহধর্মীণি। শুক্রবার জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ জুলাই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশে রওনা করবেন তিনি।

মাশরাফির সাথে যাওয়ার কথা ছিল ওয়ানডে দলে ডাক পাওয়া বাকি সদস্যদেরও। তবে তারা আজ শুক্রবার রওনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের পথে।

বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে (গায়ানা)
২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)
২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা
তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)
২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...