Current date Sep 7, 2026
খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১৪৩ রানের হার। পরের ম্যাচে ব্যবধান কিছুটা কমলেও (৮২ রান) হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় পাকিস্তান। আজ (মঙ্গলবার) করাচিতে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেও উইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচ ৮ উইকেটে হেরে হোয়াইট ওয়াশ হয়ে ফিরতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ২ রানের মাথায় ওয়ালটনের উইকেটে আরেকটি লজ্জাজনক হারের শঙ্কায় পড়ে সফরকারীরা। এরপর ফ্লেচার-স্যামুয়েলস জুটি বেশ খানিক সময় ক্রিজে স্থায়ী হয়। ফ্লেচারের ৪৩ বলে ৫২ রান সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। মার্লন স্যামুয়েলস ২৫ বলে ৩১ রান করেন। ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রামদিন। মূলত এই তিনজনের কাঁধে চড়েই দেড় শ পার করে প্রথম দুই ম্যাচ বাজেভাবে হারা ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে নওয়াজ, শিনওয়ারি, আশরাফ ১টি করে উইকেট নেন। এ ছাড়া উইন্ডিজের ২ ব্যাটসম্যান শাহবাদের শিকার হন।

১৫৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ১৬ ওভার ৫ বল খেলেই ১৫৩ টপকে যায় স্বাগতিকেরা। উদ্বোধনী জুটি ফখর জামান (৪০ রান) এবং বাবর আজমের (৫১ রান) উইকেট ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে একমাত্র পাওয়া। আজকের ম্যাচেও ভালো রান (৩১) করেছেন হুসেইন তালাত।

স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ
১৫৩/৬ (২০)
পাকিস্তান
১৫৪/২ (১৬.৫)

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...