Current date Jul 5, 2026
খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, নেই মাশরাফি

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০৪ জানুয়ারি) ২৪ সদস্যের ঘোষিত প্রাথমিক ওয়ানডে স্কোয়াডে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নাম।এছাড়া ২০ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।

দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দু’দল। প্রথম টেস্ট শুরু হবে ০৩ ফেব্রুয়ারি।

বাংলাদেশ প্রাথমিক ওয়ানডে দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদী হাসান ও রুবেল হোসেন।

বাংলাদেশ প্রাথমিক টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...