Current date Jul 23, 2026
খেলা

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য-আরিফুল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন সৌম্য সরকার ও আরিফুল হক। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, ‘সৌম্য-আরিফুল মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে। তারা দু’জনই আমাদের টি-টোয়েন্টি দলের সদস্য। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের এখনই ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হচ্ছে।’

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১ আগস্ট শুরু হবে এই সিরিজ। শেষ হবে ৫ আগস্ট।

সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকেই আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন সৌম্য। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সৌম্য। ওয়ানডে দলেও আছেন তিনি। তবে এ দলের ওয়ানডে সিরিজে নেতৃত্বে থাকছেন মুমিনুল হক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...