Current date Sep 16, 2026
আইন-আদালতবাংলাদেশ

কক্সবাজারের এসপি হাসানুজ্জামান করোনায় আক্রান্ত

URL copied
Share URL copied

কক্সবাজারে যোগদানের ১০ দিনের মাথায় পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার (২ অক্টোবর) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাহজাহান নাজির বলেন, গতকাল অন্যদের সঙ্গে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।

পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, তিনি সুস্থ আছেন। এরপরও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে এখন হোম আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন চলছে। আল্লাহর রহমতে শারীরিকভাবে সুস্থ ও ফিট রয়েছেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মো. হাসানুজ্জামান কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি জেলার প্রায় প্রতিটি থানায় গিয়ে নতুন পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার তাগাদা ও মনোবল বাড়ানোর পরামর্শ দিয়ে যাচ্ছিলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...