Current date Sep 16, 2026
বাংলাদেশ

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের চার শিশুসহ মোট পাঁচ শিশুর মৃত্যু

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের চার শিশুসহ মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কক্সবাজার শহরের দক্ষিণ রূমালিয়ার ছড়া এবং রামু উপজেলার মিঠাছড়ি এলাকায় পৃথক দুর্ঘটনায় এই প্রাণহানি হয়েছে।

গত ৩ দিনের ভারি বর্ষণে জেলায় আরো প্রাণহানির আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, কক্সবাজার শহরের দক্ষিণ রূমালিয়ার ছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় বুধবার ভোরে পাহাড় ধসে একই পরিবারের ৪ শিশু মারা গেছে। ভোর ৬ টার দিকে পাহাড়ের একটি অংশ ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের বাড়ির উপর ধসে পড়ে। এতে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ৪ শিশু চাপা পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে মাটির নিচে চাপা পড়া শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতরা হলো- জামাল হোসেন এর কন্যা মর্জিয়া আকতার (১৬), কাফিয়া আকতার (১০), খাইরুন্নেছা (৬) এবং পুত্র আবদুল খাইর (৮)। নিহতদের মা ছেনুয়ারা বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহতদের মামা খোরশেদ আলম জানান- ভোর ৬ টার দিকে পার্শ্ববর্তী পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে বাড়ির উপর। এই সময়ে তাদের মা বাড়ির উঠানে কাজ করছিলেন। তার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে। মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয়। লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। মাটির নিচ থেকে ৪ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মা ছেনুয়ারা বেগমকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের পেচাঁরঘোনা এলাকায় পাহাড় ধসে মোর্সেদ আলম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার জাফর আলমের পুত্র। বুধবার ভোরে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে বাড়ির উপর। এতে চাপা পড়ে পরিবারের ৩ সদস্য। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৩ দিন ধরে কক্সবাজার জেলায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এতে ব্যাপক হারে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জেলার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত জারি করে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করছে।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, কক্সবাজার জেলা সদর সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান দিয়ে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও খাবার দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, উখিয়া ও টেকনাফসহ জেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে অভিযান চলছে। মাইকিং করার পরও পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত যারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছে না তাদেরকে প্রশাসনের উদ্যোগে সরিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয়ে জেলা প্রশাসনের অফিসে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...