Current date Sep 13, 2026
বাংলাদেশ

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৭ মামলার আসামি নিহত

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহজাহান(২৭) নামে ৭ মামলার এক আসামি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।পুলিশের দাবি, নিহত শাহজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ৭ মামলা রয়েছে। তিনি একই এলাকার ফরিদুল আলমের ছেলে।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় দুই বাহিনীর বন্দুকযুদ্ধে শাহজাহান নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, চার রাউন্ড কার্তুজ ও ৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুই বাহিনীর গোলাগুলিতে মাদক ব্যবসায়ী শাহাজাহান নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্ত্রাসীদের দুই দলের একটির নেতৃত্বে শাহাজাহান থাকলেও অপর সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে কারা ছিল তা জানা সম্ভব হয়নি।
শাহাজাহান মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেন ওসি।

ওসি বখতিয়ার বলেন, শাহাজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, সরকারি কর্মচারীকে মারধর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে সাতটি ও চকরিয়ার আদালতে পাঁচটি বন মামলা রয়েছে। শাহাজাহান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...