Current date Sep 17, 2026
বাংলাদেশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, অস্ত্র-ইয়াবা উদ্ধার

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে মেরিন ড্রাইভের হিমছড়িতে এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল।

তিনি বলেন, ভোরে হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায় র‌্যাব ও বিজিবি। এরই এক পর্যায়ে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। তল্লাশি চৌকি পার হওয়ার সময় সিগন্যাল দেওয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায়। এবং র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুঁড়লে দু’জন আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিডি-প্রতিদিন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...