Current date Jul 15, 2026
বাংলাদেশ

কদর বাড়ছে ঈশ্বরদীর লিচুর

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানুষের প্রধান পেশা এখন লিচু চাষ। বিশেষ করে এ অঞ্চলের ফরমালিনমুক্ত বোম্বাই জাতের লিচুর কদর এখন দেশজুড়ে।

সলিমপুরের চাষী হাসেম উদ্দিন জানান, তার ৬৫টি বড় লিচু গাছ রয়েছে। প্রতি মৌসুমে ৫-৮ লাখ টাকার লিচু বিক্রি করেন। লিচুর আয় দিয়ে তার সচ্ছলতা এসেছে। মানিকনগর গ্রামের মো. হাফিজুর রহমান মুকুলের লিচুগাছ রয়েছে দুই শতাধিক। তিনি প্রায় ২০ বছর ধরে সফলতার সঙ্গে লিচু চাষ করছেন। এ চাষী বলেন, ‘এবার শিলাবৃষ্টির কারণে লিচুর ক্ষতি হয়েছে। তারপরও অন্তত ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার লিচু বিক্রি করবেন।’

পুরো ঈশ্বরদী উপজেলায় এমন বহু লিচুচাষী রয়েছেন। সবচেয়ে বেশি লিচুবাগান রয়েছে পৌর এলাকা, সলিমপুর, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা, দাশুড়িয়া, সাঁড়া, মুলাডুলি, জয়নগর, মানিকনগর, মিরকামারি, চরমিরকামারি, আওতাপাড়া, বড়ইচড়া, বাঁশেরবাদা ও কামালপুর চর এলাকায়।

মো. মোবারক হোসেন নামে এক ব্যবসায়ী জানান, আকারে বড়, ছোট বিচি ও সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর কদর দিন দিন বাড়ছেই। এবার তিনি ৩০০ লিচু গাছ কিনেছেন। গাছ থেকে লিচু পেড়ে সেখানেই প্যাকেট করে পাঠানো হয় ঢাকা ও চিটাগংসহ দেশের বিভিন্ন স্থানে। এবার তার কেনা গাছ থেকে ২০-২৫ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...