Current date Nov 5, 2026
বাংলাদেশ

কমলাপুরের কমলা বাগান পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারনের উপপরিচালক

URL copied
Share URL copied

গোপালগঞ্জ প্রতিনিধি:

বৃহত্তর ফরিদপুরের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে গড়ে উঠা কমলা বাগান পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়। কমলাগাছের সম্প্রসারন এবং কয়েকটি গাছে ফুল ও ফল দেখে সন্তোস প্রকাশ করেন। এই কমলা বাগান এলাকায় সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল কাদের সরদার, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুরের কমলাবাগানে পৌঁছেলে কমলাচাষী হায়দার হোসেন তাদের স্বাগত জানান। অতিথিদেরকে কমলা বাগান ঘুরে দেখান। কৃষি বিভাগের উপপরিচালক ১বছর ৪ মাস বয়সী ৩শ কমলা গাছের মধ্যে ১৫ টিতে ফুল ও ফল আসায় সন্তোষ প্রকাশ করেন, এই সমতল ভুমিতে সুমিষ্ট কমলার ফলন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনিসহ উপস্থিত কৃষি অফিসারগন কমলাচাষীকে সম্যক পরামর্শ দেন।

উল্লেখ্য যে গোপালগঞ্জের সাংবাদিক হায়দার হোসেন শখের বসে তার বাড়ীর পাশে ৭৫ শতক জমিতে ২০২০ সালের মে মাসে ৩শ টি কমলার চারা রোপন করেন। এর মধ্যে ২শ টি চায়না মিষ্টি কমলা এবং ১শ টি দার্জিলিং বড় কমলার চারা । কৃষি বিভাগের সার্বিক পরামর্শে এবং চাষীর নিবিড় পরিচর্যায় কমলা গাছগুলো বেশ হৃস্টপুষ্ট হয়েছে। আগামী মৌসুসে ৭০ থেকে ৮০ ভাগ গাছে পর্যাপ্ত ফল আসবে বলে আশা করা যাচ্ছে।
এছাড়া কমলাবাগানের পরে উফসি জাতের আমন, এবং রিপন মহসিনের পেয়ারা বাগান পরিদর্শন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...