Current date Nov 1, 2026
বিনোদন

করণের উৎসাহে ‘হস্তমৈথুনের’ দৃশ্যে অভিনয় কিয়ারার

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ‘লাস্ট স্টোরিজ’-এর বিশেষ দৃশ্যের জন্য করণ জোহরের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছেন তিনি। করণের সহযোগিতা ছাড়া তিনি কোনোভাবেই ওই বিশেষ দৃশ্যে অভিনয় করতে পারতেন না। ‘লাস্ট স্টোরিজ’-এর ‘হস্তমৈথুনের’ (অরগ্যাজম) দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ মন্তব্য করেন অভিনেত্রী কিয়ারা আদবানি।

কিয়ারা বলেন, ওই রকম একটি দৃশ্যে অভিনয় করা খুব কঠিন ছিল তার কাছে। তখন করণ তাকে উৎসাহ দিয়ে বলেন, ওই দৃশ্য দেখে যাতে মানুষের সত্যি মনে হয়। ‘চরম মুহূর্তের’ সময় তাকে যেন কোনওভাবেই দৃশ্যের সঙ্গে বেমানান না লাগে, সেই চেষ্টাই করুন বলেও কিয়ারাকে বলেন করণ। পরিচালকের কথায় ভরসা করেই শেষ পর্যন্ত ওই দৃশ্যে অভিনয় করতে সমর্থ হন বলেও জানান কিয়ারা।

সম্প্রতি মনীষা কৈরালা, রাধিকা আপ্তে, ভিকি কৌশল এবং কিয়ারা আদবানির সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ মুক্তি পায় নেটফ্লিক্সে। যেখানে রাধিকা এবং কিয়ারাকে বেশ সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।

পাশাপাশি এই সিনেমার একটি দৃশ্যে ‘হস্তমৈথুনের’ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় বলিউডের এই নবাগতা অভিনেত্রীকে, যা নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়েছে। করণ জোহরের ছবিটিতে কিয়ারা অভিনয় করেছেন মেঘা নামের এক সদ্য বিবাহিতার চরিত্রে। সেই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া ‘কাভি খুশি কাভি গাম’-এর টাইটেল ট্র্যাক। ছবির ওই দৃশ্যটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, বলিউড পাড়ায় চলছে করণের তুমুল সমালোচনা। দৃশ্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

এদিকে ‘ভিরে দি ওয়েডিং’-এ হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করে সমালোচিত হন অভিনেত্রী স্বরা ভাস্কর। প্রকাশ্যে স্বরা কীভাবে ওই ধরনের দৃশ্যে অভিনয় করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...