Current date Sep 7, 2026
আইন-আদালত

করোনামুক্ত প্রধান বিচারপতি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৫ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্যে যান প্রধান বিচারপতি। এর আগের দিন একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। হাসপাতালটির ভিআইপি কেবিনে সস্ত্রীক চিকিৎসা নেন প্রধান বিচারপতি।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়লে এই ভাইরাসে আক্রান্ত হন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। অধস্তন আদালতের ৩৬ জন বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদসহ আইনজীবীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২৫ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...