Current date Sep 15, 2026
বিশ্ব

করোনার টিকা নিলেন সৌদি বাদশা

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের করোনা টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সময় শুক্রবার তিনি ফাইজারের প্রথম ডোজটি নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেয়ার ছবি ও একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে তিন ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে, দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানিয়েছে, করোনার এ টিকা সৌদি নাগরিক ও বাসিন্দাদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...