Current date Sep 7, 2026
রাজনীতি

করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব। তিনি বলেন, এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধ ও বৃহস্পতিবার দুই দফায় স্যারের করোনা টেস্ট করা হয়। দুই টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...