Current date Jul 26, 2026
বিশ্ব

করোনায় আরও ৬১১ জনের মৃত্যু, শনাক্ত ১ লাখ ১৩ হাজার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬১১ জন মারা গেছেন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৪১৭ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৯৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৩৪৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৮৯ জন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৯৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৯৮৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার ৩৭০ জনে।

এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ১৪১ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬০৬ জনের। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৫৬৯ জন। এদের মধ্যে ৭১ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩৩ জন, রাশিয়ায় ৩৮ জন, তাইওয়ানে ৭৮ জন এবং ফ্রান্সে ২৮ জন।

আরও পড়ুন: কাঁধে-পায়ে ভীষণ যন্ত্রণা, ওমিক্রন বিএফ.৭ এর লক্ষণ নয় তো?

আলোচ্য সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ জন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...

Lead Newsবাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে...