Current date Sep 7, 2026
স্বাস্থ্য

করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৬১ জনে।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ দিন ৩ জনের মৃত্যু হয়।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ৯৮১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ১ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও খুলনায় ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...