Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

করোনায় ঋণ পরিশোধে গ্রাহ‌কদের বিশেষ ছাড় দিল রূপালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঋণগ্রহীতাদের বিশেষ ছাড় দিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। চল‌তি বছরের জানুয়া‌রি থেকে জুন পর্যন্ত ঋ‌ণ শোধ না করলেও ঋণের শ্রেণিমানে কোনো পরিবর্তন আনা হবে না। অর্থাৎ খেলা‌পি হবে না। পাশাপা‌শি রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গৃহনির্মাণ ঋণের কিস্তি জুন পর্যন্ত না কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এ-সংক্রান্ত দুটি নির্দেশনা জারি করে ব্যাং‌কের মহাব্যবস্থাপকদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ববাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের সামগ্রিক অর্থনীতিতে করোনাভাইরাসের কারণে চলমান বিরূপ প্রভাবের ফলে অনেক ঋণগ্রহীতা সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। ফলশ্রুতিতে চলমান ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গত ১৯ মার্চ এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। এ প্রেক্ষিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চলতি মূলধন ঋণ নবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে, চল‌তি বছরের ১ জানুয়ারি থেকে ঋণের পরিমাণ যা ছিল আগামী ৩০ জুন পর্যন্ত মেয়াদোউত্তীর্ণ হলেও ঋণের শ্রে‌ণিমান তদাপেক্ষা বিরূপ মানে শ্রেণিকরণ করা যাবে না।

সিসি ও চলতি মূলধন ঋণ হিসেবে ১ জানুয়ারির শ্রেণিমান অনুযায়ী স্বাভাবিক লেনদেন অব্যাহত থাকবে। এসব নির্দেশনা শুধুমাত্র সি‌সি ও চলতি মূলধন ঋ‌ণের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জা‌নিয়েছে রূপালী ব্যাংক।

এছাড়া অপর এক নির্দেশনায় ব্যক্তিগত ও পেশাগত ঋণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের গৃহনির্মাণের জন্য দেয়া ঋণ এপ্রিল ও মে জুন মাসের কিস্তি কর্তন না করতে বলা হয়েছে।

এছাড়া স্থগিত করা এসব ঋ‌ণের কিস্তি ঋণ হিসাবের মেয়াদপূর্তির পরবর্তী তিন মাসে তিনটি অতিরিক্ত কিস্তির মাধ্যমে আদায় করা হবে বলে জা‌নিয়েছে রূপালী ব্যাংক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...