Current date Sep 15, 2026
বাংলাদেশ

করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনে নানা উদ্যোগ নেয়া হয়েছে : বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

URL copied
Share URL copied

‘করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনে নানা উদ্যোগ নেয়া হয়েছে’
ফাইল ছবি

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পুনর্বাসন, পুনঃএকত্রীকরণ ও সনদায়নের জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮অক্টোবর) জাতীয় সংসদের কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক মো. আলী আশরাফ, সাদেক খান, বায়রার সভাপতি বেনজীর আহমেদ, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।

বৈঠকে সুষ্ঠু ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশগামী কর্মী সংগ্রহের জন্য বায়রা কর্তৃক নিয়োগকৃত ও দায়িত্বপ্রাপ্ত এজেন্ট-সাব এজেন্টদের রেজিস্ট্রিকরণের বিষয়ে বায়রা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। এছাড়াও বক্তারা দুষ্টু দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে অভিবাসী আইন ও মানব পাচার প্রতিরোধ আইনের বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। কর্মীদের বিদেশ গমন আরও সহজ করতে আগামী বৈঠকে বাংলাদেশ বিমানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনার সিদ্ধান্ত হয়।

এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কমিটির সভাপতি ও সদস্যদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত শেখ মুজিব : এ নেশনস ফাদার বইয়ের কপি তুলে দেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...