Current date Nov 5, 2026
বাংলাদেশ

করোনায় মারা গেলেন সাবেক এমপি আবু হেনা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আবু হেনা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আবু হেনা সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও ও পরিচালক আল এমরান চৌধুরী। তিনি জানান, করোনা থেকে তিনি সুস্থ হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। আজ পরপর কয়েকবার তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে আর বাঁচানো যায়নি।

তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তিনি ২০০১ সালে রাজশাহী-৪ বাঘমারা আসনের সংসদ সদস্য ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...