Current date Sep 15, 2026
বিশ্ব

করোনায় মৃত্যুর সংখ্যা ১১ লাখ ছাড়াল

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। রোজ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে বিশ্বে মৃত্যু ১১ লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে মারা গেছেন ১১ লাখ ২ হাজার ৯৪১ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৪৬২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৭৩৯ জন।

তবে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কম। হপকিন্সের পরিসংখ্যান বলছে– বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৭ হাজার ১৮৯ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

এ ছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৩২ জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৪৭৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৭৭ হাজার ৯৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৫৪ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৬৯ হাজার ৩৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৬০ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৭ হাজার ৯৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ২৬৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...