Current date Sep 15, 2026
বাংলাদেশ

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী চারজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮০৩ জন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...