Current date Sep 8, 2026
অর্থনীতি

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় রূপালী ব্যাংক ও আজগর আলী হাসপাতালের মধ্যে চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় আজগর আলী হাসপাতালের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের জিএম পারসুমা আলম ও আজগর আলী হাসপাতালের ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মারুফ বিন হাফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, রুখসানা হাসিন, মো. আলী আক্কাস ও অবজারভার মোহাম্মদ খুরশীদ ওয়াহাব উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম মো. গোলাম মরতুজা, কাজী আব্দুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খাঁ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর(অব:) সরকার তারেক আহমেদ এবং আজগর আলী হাসপাতালের সিনিয়র জিএম কবির উদ্দিন তুষার ও ডিজিএম গাজী জেইউ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় রূপালী ব্যাংক লিমিটেডের সকল পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ এই হাসপাতালে বিশেষ ছাড় ও অগ্রাধিকার ভিত্তিতে সকল প্রকার চিকিৎসা সেবা পাবেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...